১৮/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭৩০-[৯] - উমর রা.-এর শাসকদের জন্য শর্ত
জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা - তৃতীয় অনুচ্ছেদ
শাসকের সরলতা ও মানুষের জন্য খোলা দরজা
মিশকাতুল মাসাবীহ : ৩৭৩০-[৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৭৩০-[৯]
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ إِذَا بَعَثَ عُمَّالَهُ شَرَطَ عَلَيْهِمْ: أَنْ لَا تَرْكَبُوا بِرْذَوْنًا وَلَا تَأْكُلُوا نَقِيًّا وَلَا تَلْبَسُوا رَقِيقًا وَلَا تُغْلِقُوا أَبْوَابَكُمْ دُونَ حَوَائِجِ النَّاسِ فَإِنْ فَعَلْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَقَدْ حَلَّتْ بِكُمُ الْعُقُوبَةُ ثُمَّ يُشَيِّعُهُمْ. رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি যখনই কোনো দেশে প্রতিনিধি বা শাসক পাঠাতেন তখন তাদের ওপর শর্তারোপ করে দিতেন- তোমরা তুর্কি ঘোড়ায় আরোহণ করবে না, ময়দার রুটি খাবে না, পাতলা মিহিন কাপড় পরবে না, মানুষের প্রয়োজন মিটানো থেকে তোমার দরজা বন্ধ করবে না। যদি তোমরা এর মধ্য হতে কোনটি করো, তাহলে তোমরা শাস্তিযোগ্য অপরাধী হবে। অতঃপর কিছুদূর পর্যন্ত তিনি তাদেরকে এগিয়ে দিয়ে আসতেন।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৭০০৯। কারণ এর সনদে বিচ্ছিন্নতা রয়েছে।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭৩০-[৯]-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর প্রশাসনিক সতর্কতা এসেছে। তিনি কোনো দেশে প্রতিনিধি বা শাসক পাঠালে শর্ত দিতেন—তুর্কি ঘোড়ায় চড়বে না, ময়দার রুটি খাবে না, পাতলা মিহিন কাপড় পরবে না এবং মানুষের প্রয়োজন থেকে দরজা বন্ধ করবে না। এগুলো শাসকদের বিলাসী জীবন ও মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়ার বিপদ দেখায়। তিনি আরও বলতেন, এসবের কোনোটি করলে শাস্তিযোগ্য হবে। তারপর তিনি তাদের কিছুদূর এগিয়ে দিতেন। এখানে সুশাসনের মূল শিক্ষা হলো—দায়িত্বশীল ব্যক্তি যেন সাধারণ মানুষের কষ্ট ভুলে না যায়, নিজের জীবনকে অহংকারের পথে না নেয় এবং মানুষের দরজা খোলা রাখে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শাসকের জন্য সরল জীবন ও মানুষের কাছে থাকা গুরুত্বপূর্ণ।
- বিলাসিতা দায়িত্বশীলকে সাধারণ মানুষের কষ্ট থেকে দূরে সরাতে পারে।
- মানুষের প্রয়োজন মেটানোর পথ বন্ধ করা শাসকের জন্য সতর্কতার বিষয়।
- দায়িত্ব দেওয়ার আগে নীতি স্পষ্ট করা ভালো প্রশাসনের অংশ।
