১৯/১. অধ্যায়ঃ
যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮৭০-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮৭০-[১০]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سابَقَ بينَ الخيلِ الَّتِي أُضمِرَتْ منَ الحَفْياءِ وَأَمَدُهَا ثَنِيَّةُ الْوَدَاعِ وَبَيْنَهُمَا سِتَّةُ أَمْيَالٍ وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تَضْمُرُ مِنَ الثِّنْيَةِ إِلَى مَسْجِد بني زُرَيْق وَبَينهمَا ميل
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ‘হাফ্ইয়া’ হতে 'সানিয়্যাতুল বিদা' নামক স্থান পর্যন্ত দূরত্বের মাঝে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াসমূহের ঘোড়দৌড় প্রতিযোগিতা করেছেন। আর এ স্থান দু'টির মধ্যকার ব্যবধান হলো ছয় মাইল। আর প্রশিক্ষণবিহীন ঘোড়াসমূহের ঘোড়দৌড় প্রতিযোগিতা করেছেন ‘সানিয়্যাতুল বিদা' হতে ‘বানী যুরইক্ব'-এর মসজিদ পর্যন্ত, এ জায়গা দু'টির মধ্যকার ব্যবধান হলো এক মাইল।
[১] সহীহ : বুখারী ৪২০, মুসলিম ১৮৭০, আবূ দাঊদ ২৫৭৫, নাসায়ী ৩৫৮৪, দারিমী ২৪৭৩।
