১৯/২. অধ্যায়ঃ
সফরের নিয়ম-শৃঙ্খলা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯২৫-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯২৫-[৩৪]
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيِّدُ الْقَوْمِ فِي السَّفَرِ خَادِمُهُمْ فَمَنْ سَبَقَهُمْ بِخِدْمَةٍ لَمْ يَسْبِقُوهُ بِعَمَلٍ إِلَّا الشَّهَادَةَ» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
সাহ্ল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: খাদেমই হলো সফরের নেতা। সুতরাং যে ব্যক্তি সঙ্গীদের খিদমাতে অগ্রণী ভূমিকা রাখে; আল্লাহর পথে শাহাদাত বরণ ছাড়া অন্য কোনো ‘আমাল দ্বারা কেউ উক্ত ব্যক্তির সমপর্যায়ের উচ্চ মর্যাদা লাভে সমর্থ হবে না।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৮০৫০, য‘ঈফ আল জামি‘ ৩৩২৫। কারণ এর সনদে আহমাদ বিন হুসায়ন এবং ‘আলী বিন ‘আবদুর রহীম উভয়েই অপরিচিত রাবী।
