৩/৪. অধ্যায়ঃ
ওজুর নিয়ম-কানুন - প্রথম অনুচ্ছেদ
এখানেسُنَنٌদ্বারা শুধুমাত্র উযূ (ওযু/ওজু/অজু)-র সুন্নাতগুলো উদ্দেশ্য নয় যা ফার্যের (ফরযের/ফরজের) বিপরীত বরং এর দ্বারা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কর্ম এবং উক্তিসমূহ চাই তা সুন্নাত হোক বা ফরয হোক।
মিশকাতুল মাসাবিহ : ৩৯৭-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৭-[৭]
وَ عَنْ عُثْمَانَ اَنَّه تَوَضَّأَ بِالْمَقَاعِدِ فَقَالَ أَلَا أُرِيكُمْ وُضُوءَ رَسُولِ اللهِ ﷺ ثُمَّ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا. رَوَاهُ مُسْلِمٌ
উসমান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি মাক্বা‘ইদ নামক স্থানে ওজু করতে বসলেন এবং বললেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর ওজু করে দেখাব না? অতঃপর তিনি তিন তিনবার করে ধুয়ে ওজু করলেন। [১]
[১] সহীহ : মুসলিম ২৩০।
