১৯/৬. অধ্যায়ঃ
নিরাপত্তা (আশ্রয়) প্রদান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৮৩-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৮৩-[৭]
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي خطْبَة: «أَوْفوا بِحلف الْجَاهِلِيَّة فَإِنَّهُ لَا يزِيد يَعْنِي الْإِسْلَامَ إِلَّا شِدَّةً وَلَا تُحْدِثُوا حَلِفًا فِي الإِسلامِ» . رَوَاهُ الترمذيُّ من طريقِ ابنِ ذَكْوَانَ عَنْ عَمْرٍو وَقَالَ: حَسَنٌ وَذَكَرَ حَدِيثَ عليٍّ: «المسلمونَ تَتَكَافَأ» فِي «كتاب الْقصاص»
‘আমর ইবনু শু'আয়ব (রাঃ) তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর খুত্ববায় বললেন: তোমরা জাহিলিয়্যাত যুগের সন্ধি বা কসমসমূহ রক্ষা করে চল। কেননা, ইসলাম চুক্তিকে আরো শক্তিশালী করে। আর ইসলাম ক্ববূলের পর নতুন করে কোনো প্রকার চুক্তি করো না।হাদীসটি হুসায়ন ইবনু যাওয়ান-এর সানাদে ‘আম্র হতে বর্ণনা করেন। অতঃপর বলেন, হাদীসটি হাসান। আর 'আলী (রাঃ) হতে বর্ণিত হাদীসটি “সমগ্র মুসলিমের খুন (প্রাণ) এক সমান” কিসাস পর্বে বর্ণিত হয়েছে।
[১] হাসান : তিরমিযী ১৫৮৫, আহমাদ ৬৯৩৩, সহীহ আল জামি‘ ২৫৫৩।
