১৯/৬. অধ্যায়ঃ
নিরাপত্তা (আশ্রয়) প্রদান - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৮৪-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৮৪-[৮]
عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: جَاءَ ابْنُ النَّوَّاحَةِ وَابْنُ أُثَالٍ رَسُولَا مُسَيْلِمَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمَا: «أَتَشْهَدَانِ أَنِّي رَسُولُ اللَّهِ؟» فَقَالَا: نَشْهَدُ أَنَّ مُسَيْلِمَةَ رَسُولَ اللَّهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمَنْتُ بِاللَّهِ وَرَسُولِهِ وَلَوْ كُنْتُ قَاتِلًا رَسُولًا لَقَتَلْتُكُمَا» . قَالَ عَبْدُ اللَّهِ: فَمَضَتِ السُّنَّةُ أَنَّ الرَّسول لَا يُقتَلُ. رَوَاهُ أَحْمد
ইবনু মাস্‘উদ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন ইবনু নাওয়াহাহ ও ইবনু উসাল নামক দুই ব্যক্তি মুসায়লিমাহ্ কায্যাব-এর দূত হয়ে নবী (ﷺ) এর নিকট আসলেন। তিনি (ﷺ) তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি যে আল্লাহর রাসূল, তোমরা কি তা সাক্ষ্য দাও? তারা উভয়ে বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, মুসায়লিমাহ্ আল্লাহর রাসূল। অতঃপর নবী (ﷺ) বললেন, বরং আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি। তারপর বললেন, যদি কোনো দূতকে হত্যা করা আমার বিধান থাকত, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে হত্যা করতাম। ‘আবদুল্লাহ বলেন, তখন হতে এ বিধি-বিধানই প্রচলিত রয়েছে যে, কোনো দূতকে হত্যা করা যায় না।
[১] য‘ঈফ : আহমাদ ৩৭৬১। কারণ এর সনদে আবুন্ নযর হাশিম বিন আল কাসিম মাস্‘ঊদী হতে হাদীস শ্রবণ করেছেন তার স্মৃতিশক্তি ভ্রষ্ট হওয়ার পর।
