২০/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪০৭৪-[১১] - প্রাণীকে বেঁধে হত্যা নিষেধ

শিকার ও যবেহ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ

হারামের বাইরে মুহরিম ছাড়া অন্যদের জন্য শিকার করা হালাল। আর ভক্ষণযোগ্য প্রাণী কেবল শিকারীর জন্য শিকার করা বৈধ। আল্লাহ সুবহানাহূ ওয়া তা‘আলা বলেন: (وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا) ’’...যখন তোমরা ইহরাম মুক্ত হবে তখন শিকার করতে পার...’’- (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ২)। আল্লাহ তা‘আলা আরো বলেন, (وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا) ’’...তোমরা যতক্ষণ ইহরামে থাকবে ততক্ষণ স্থলে শিকার তোমাদের জন্য হারাম...’’- (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ৯৬)।এখানে আমর বা নির্দেশসূচক শব্দ দ্বারা মুস্তাহাব উদ্দেশ্য, কেননা তা (শিকার করা একটি উপার্জন এবং এর দ্বারা সৃষ্টিকুলের উপকার হয়, অতএব তা) বৈধ। আসলে এখানে মূল বিষয় হলো আল্লাহ তা‘আলার কথা: (وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللهُ) ’’...শিকারী পশু-পাখি যাদেরকে তোমরা শিকার শিখিয়েছ আল্লাহ তোমাদেরকে যা শিখিয়েছেন তা থেকে তোমরা তাদেরকে শিখিয়ে থাক...’’- (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ৪)। অর্থাৎ তোমরা যে সকল প্রাণীকে শিকার করার উপর প্রশিক্ষণ দিয়েছ যথাক্রমে কোন হিংস্র প্রাণী, পাখি, কুকুর, চিতাবাঘ, বাজ পাখিসহ অন্যান্য প্রাণী যদি শিকার করে তোমাদের জন্য বহন করে নিয়ে আসে তবে তা থেকে তোমরা খেতে পার। (মিরক্বাতুল মাফাতীহ)

প্রাণীকে বেঁধে হত্যা করা নিষিদ্ধ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪০৭৪-[১১]

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى أَنْ تُصْبَرَ بهيمةٌ أَو غيرُها للْقَتْل

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

আমি শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) কোন জানোয়ার বা অন্য কোন প্রাণীকে হত্যা করার জন্য আবদ্ধ করে রাখতে নিষেধ করতেন।

[১] সহীহ : সহীহ বুখারী ৫৫১৪, মুসলিম ১৯৫৭, ১৯৫৮; মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল ৫৬৮২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৯৬৫, আস্ সুনানুস্ সুগরা ৪২৬৬।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪০৭৪-[১১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমর (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে শুনেছেন, কোনো জানোয়ার বা অন্য কোনো প্রাণীকে হত্যা করার জন্য আবদ্ধ করে রাখতে তিনি নিষেধ করতেন। এর অর্থ, জীবন্ত প্রাণীকে আটকে রেখে তাকে আঘাতের লক্ষ্য বানানো বা কষ্ট দিয়ে হত্যা করা ইসলামের আদবের সঙ্গে যায় না। এই হাদিস প্রাণীদয়া, পশুর অধিকার এবং অযথা কষ্ট থেকে বাঁচানোর শিক্ষা দেয়। হাদিসটি খুব ছোট, কিন্তু এর বার্তা পরিষ্কার—প্রাণী মানুষের খেলনা নয়। যবেহ বা প্রয়োজনীয় হত্যার ক্ষেত্রেও সুন্দর পদ্ধতি আছে; কষ্ট দেওয়া বা বেঁধে রেখে মারা নিষিদ্ধ করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রাণীকে বেঁধে রেখে হত্যা করা নিষিদ্ধ।
  • জীবন্ত প্রাণীকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে।
  • প্রাণীর সঙ্গে আচরণেও দয়া থাকা দরকার।
  • খেলা বা পরীক্ষার জন্য প্রাণীকে হত্যা করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন