২০/০. অধ্যায়ঃ
শিকার ও যবেহ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৮৩-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৮৩-[২০]
وَعَن عدي بن حَاتِم أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا عَلَّمْتَ مِنْ كَلْبٍ أَوْ بَازٍ ثُمَّ أَرْسَلْتَهُ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ مِمَّا أَمْسَكَ عَلَيْكَ» . قُلْتُ: وَإِنْ قَتَلَ؟ قَالَ: «إِذَا قَتَلَهُ وَلَمْ يَأْكُلْ مِنْهُ شَيْئًا فَإِنَّمَا أَمْسَكَهُ عَلَيْكَ» . رَوَاهُ أَبُو دَاوُد
‘আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যে কুকুর অথবা বাজপাখি- কে শিকার ধরার জন্য তুমি শিক্ষা দিয়েছ, অতঃপর তাকে ‘বিসমিল্লা-হ' বলে ছেড়ে দিয়েছ, যদি সে শিকারটিকে তোমার জন্য ধরে রাখে, তবে তুমি তা খেতে পার। (রাবী বলেন,) আমি জিজ্ঞেস করলাম, যদি সে শিকারটিকে মেরে ফেলে? তিনি (ﷺ) বললেন: যখন সে শিকারটিকে মেরে ফেলেছে এবং তার কিছুই খায়নি (তখন তা খাওয়া যায়)। কেননা সে তা তোমার জন্যই শিকার করেছে।
[১] সহীহ : আবূ দাঊদ ২৮৫১, হাদীসটি সহীহ তবে أَوْ بَازٍ ‘‘অথবা বাজ পাখি’’ অংশটুকু মুনকার। আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৩৫৮, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৫৮০২।
