২০/১. অধ্যায়ঃ
কুকুর সম্পর্কে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৯৮-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৯৮-[১]
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَنِ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ مَاشِيَةٍ أَوْ ضَارٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ»
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি গবাদিপশু পাহারাদানকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কোন কুকুর পোষে, প্রতিদিন তার ‘আমাল হতে দু' ক্বীরাত্ব পরিমাণ হ্রাস পাবে।
[১] সহীহ : বুখারী ৫৪৮২, মুসলিম ৪১০৬, তিরমিযী ১৪৮৭, ইবনু মাজাহ ৩২০৫, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩০১৫, দারিমী ২০০৪, নাসায়ী ৪২৮৪, মুসনাদুশ্ শাফি‘ঈ ৬৮১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৪৫, মুওয়াত্ত্বা মালিক ৩৫৫৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩১০০।
