২০/১. অধ্যায়ঃ
কুকুর সম্পর্কে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১০০-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১০০-[৩]
وَعَن جَابر قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ حَتَّى إِنَّ الْمَرْأَةَ تَقْدَمُ منَ البادِيةِ بكلبِها فتقتلَه ثُمَّ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِهَا وَقَالَ: «عَلَيْكُمْ بِالْأَسْوَدِ الْبَهِيمِ ذِي النقطتين فَإِنَّهُ شَيْطَان» . رَوَاهُ مُسلم
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে (মাদীনার) সমস্ত কুকুর মেরে ফেলার জন্য নির্দেশ দিলেন। ফলে মফস্বল হতে যে মহিলাটি কুকুরসহ আগমন করত, আমরা তাকেও হত্যা করতাম। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সকল কুকুর বধ করতে নিষেধ করেন এবং বললেন, তোমরা কেবলমাত্র ঐ সমস্ত কুকুর বধ করো, যেগুলো মিশমিশে কালো এবং দু' চোখের উপরিভাগে দু'টি সাদা ফোঁটার চিহ্ন আছে। কেননা তা শায়ত্বন।
[১] সহীহ : মুসলিম (১৫৭২)-৪৭, সহীহ ইবনু হিব্বান ৫৬৫১, মুসনাদে আহমাদ ইবনু হাম্বল ১৪৬১৫, সহীহুল জামি‘ ৭৫০৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৩৫৭, সহীহ ওয়া য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৭৫০৬।
