২০/২. অধ্যায়ঃ
যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১১৪-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১১৪-[১১]
وَعَن جابرٍ قَالَ: غَزَوْتُ جَيْشَ الْخَبْطِ وَأُمِّرَ عَلَيْنَا أَبُو عُبَيْدَةَ فَجُعْنَا جُوعًا شَدِيدًا فَأَلْقَى الْبَحْرُ حُوتًا مَيِّتًا لَمْ نَرَ مِثْلَهُ يُقَالُ لَهُ: الْعَنْبَرُ فَأَكَلْنَا مِنْهُ نِصْفَ شَهْرٍ فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ عَظْمًا مِنْ عِظَامِهِ فَمَرَّ الرَّاكِبُ تَحْتَهُ فَلَمَّا قَدِمْنَا ذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كُلُوا رِزْقًا أَخْرَجَهُ اللَّهُ إِلَيْكُمْ وَأَطْعِمُونَا إِنْ كَانَ مَعَكُمْ» قَالَ: فَأَرْسَلْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ فَأَكله
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি খাব্ত্ব বাহিনীর অভিযানে শারীক ছিলাম আবূ ‘উবায়দাহ্ (রাঃ)-কে বাহিনীর আমির নিযুক্ত করা হয়েছিল। (তথায়) আমরা এক সময় ভীষণ ক্ষুধায় পতিত হয়েছিলাম। তখন সমুদ্রের (তীরে) একটি মৃত মাছ উঠে এসেছিল। তার মতো এত বিশালাকার মাছ ইতঃপূর্বে আমরা দেখিনি। তাকে বলা হত, ‘আম্বার। আমরা অর্ধ মাস পর্যন্ত তা হতে খেলাম। পরে আবূ ‘উবায়দাহ্ তার হাড়সমূহ হতে একখানা হাড় নিয়ে খাড়া করলেন। আর তার নিচে দিয়ে একজন উটে আরোহিত হয়ে অনায়াসে অতিক্রম করল। অতঃপর মাদীনায় এসে আমরা নবী (ﷺ)-কে (বিষয়টি) বর্ণনা করলে তিনি বললেন : তোমরা খাও, আল্লাহ তা'আলা তোমাদের জন্য রিক্ত হিসেবে তা পাঠিয়েছেন। আর যদি তোমাদের কাছে তার অবশিষ্ট কিছু মওজুদ থাকে, আমাদেরকেও খেতে দাও। বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমাতে তার কিছু অংশ পাঠিয়ে দিলাম। তিনি (ﷺ) তা খেলেন।
[১] সহীহ : বুখারী ৪৩৬১, ৪৩৬২, ৫৬৯৩, ৫৬৯৪; মুসলিম (১৯৩৫)-১৭, (১৯৩৫)-১৮; মুসনাদে আহমাদ ১৪৩১৫, নাসায়ী ৪৩৫৩, আবূ দাঊদ ৩৮৪০, সহীহ ইবনু হিব্বান ৫২৬০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৪৩১।
