২০/২. অধ্যায়ঃ
যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১১৫-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১১৫-[১২]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِناءِ أحدِكم فَلْيَغْمِسْهُ كُلَّهُ ثُمَّ لِيَطْرَحْهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً وَفِي الْآخَرِ دَاءً» . رَوَاهُ الْبُخَارِيُّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন তোমাদের কারো (খাদ্য গ্রহণের) পাত্রে মাছি পড়ে, তখন গোটা মাছিটিকে তাতে ডুবিয়ে দেবে। অতঃপর তাকে তুলে ফেলে দেবে। কেননা তার ডানদ্বয়ের এক ডানায় নিরাময় এবং অপর ডানায় রোগ থাকে।
[১] সহীহ : বুখারী ৫৭৮২, মুসনাদে আহমাদ ৭৩৫৯, নাসায়ী ৪২৬২, আবূ দাঊদ ৩৮৪৪, ইবনু মাজাহ ৩৫০৫, ইরওয়া ১৭৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৮, সহীহ আল জামি‘ আস্ সগীর ৮৩৭, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৪৮০, মুসনাদে আবূ ইয়া‘লা ৯৮৬, সহীহ ইবনু খুযায়মাহ্ ১০৫, সহীহ ইবনু হিব্বান ৫২৫০, দারিমী ২০৩৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৯৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১২৩৬।
