২০/২. অধ্যায়ঃ
যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১১৬-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১১৬-[১৩]
وَعَن ميمونةَ أَنَّ فَأْرَةً وَقَعَتْ فِي سَمْنٍ فَمَاتَتْ فَسُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ: «ألقوها وَمَا حولهَا وكلوه» . رَوَاهُ البُخَارِيّ
মায়মূনাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন একটি ইঁদুর ঘিয়ের মধ্যে পড়ে মরে গেল এবং এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো। তিনি (ﷺ) বললেন : ইঁদুর ও তার আশেপাশের ঘি ফেলে দাও এবং অবশিষ্ট ঘি খাও।
[১] সহীহ : বুখারী ৫৫৩৮, মুসনাদে আহমাদ ৭১৭৭, নাসায়ী ৪২৫৮, তিরমিযী ১৭৯৮, আবূ দাঊদ ৩৮৪১, মা‘রিফাতুস্ সুন্নান ওয়াল আসার লিল বায়হাক্বী ৫৯৫৭, মুসনাদে আবূ ইয়া‘লা ৭০৭৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৯৫২৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০১০৯।
