২০/২. অধ্যায়ঃ
যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১১৭-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১১৭-[১৪]
وَعَن ابْن عمر أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: اقْتُلُوا الْحَيَّاتِ وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالْأَبْتَرَ فَإِنَّهُمَا يَطْمِسَانِ الْبَصَرَ وَيَسْتَسْقِطَانِ الْحَبَلَ قَالَ عَبْدُ اللَّهِ: فَبَيْنَا أَنَا أُطَارِدُ حَيَّةً أَقْتُلَهَا نَادَانِي أَبُو لُبَابَةَ: لَا تَقْتُلْهَا فَقُلْتُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْحَيَّاتِ. فَقَالَ: إِنَّهُ نَهَى بَعْدَ ذَلِكَ عَنْ ذَوَات الْبيُوت وَهن العوامر
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন। তিনি বলেন, তোমরা সব সাপই মারবে। বিশেষ করে পিঠে দু'টি কালো রেখাবিশিষ্ট এবং লেজ কাটা সাপ অবশ্যই মেরে ফেলবে। কেননা এগুলো চক্ষুর জ্যোতি নষ্ট করে এবং গর্ভপাত ঘটায়। ‘আবদুল্লাহ বলেন, একদিন আমি একটি সাপ মারার জন্য তার পিছনে ধাওয়া করলাম। এমন সময় আবূ লুবাবাহ্ (রাঃ) আমাকে ডেকে বললেন, তাকে মেরো না। আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) তো সকল সাপ মেরে ফেলতে নির্দেশ দিয়েছেন। তিনি বললেন, এ নির্দেশের পর রাসূলুল্লাহ (ﷺ) গৃহে বাস করে, যেগুলোকে ‘আওয়ামির বলা হয় ঐগুলোকে বধ করতে নিষেধ করেছেন।
[১] সহীহ : বুখারী ৩২৯৮, মুসলিম (৫৯৬১)-৩৭, (৫৯৬২, ৫৯৬৩)-৩৭; আবূ দাঊদ ৫২৫২, মুসনাদে আহমাদ ৪৫৫৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৮৯৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৪৩৭২, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৬১৬, ইবনু মাজাহ ৩৫৩৫, সহীহ ইবনু হিব্বান ৫৬৪২, তিরমিযী ১৪৮৩।
