২০/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১১৮-[১৫] - ঘরের সাপ দেখলে তিনবার সতর্ক করা

যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম - প্রথম অনুচ্ছেদ

ঘরের সাপ ও ‘আওয়ামির’ সম্পর্কে নবী صلى الله عليه وسلم-এর শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১১৮-[১৫]

وَعَن أبي السَّائِب قَالَ: دَخَلْنَا عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَبَيْنَمَا نحنُ جلوسٌ إِذ سمعنَا تَحت سَرِيره فَنَظَرْنَا فَإِذَا فِيهِ حَيَّةٌ فَوَثَبْتُ لِأَقْتُلَهَا وَأَبُو سَعِيدٍ يُصَلِّي فَأَشَارَ إِلَيَّ أَنِ اجْلِسْ فَجَلَسْتُ فَلَمَّا انْصَرَفَ أَشَارَ إِلَى بَيْتٍ فِي الدَّارِ فَقَالَ: أَتَرَى هَذَا البيتَ؟ فَقلت: نعم فَقَالَ: كَانَ فِيهِ فَتًى مِنَّا حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ قَالَ: فَخَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْخَنْدَقِ فَكَانَ ذَلِكَ الْفَتَى يَسْتَأْذِنُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنْصَافِ النَّهَارِ فَيَرْجِعُ إِلَى أَهْلِهِ فَاسْتَأْذَنَهُ يَوْمًا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْ عَلَيْكَ سِلَاحَكَ فَإِنِّي أَخْشَى عَلَيْكَ قُرَيْظَةَ». فَأَخَذَ الرَّجُلُ سِلَاحَهُ ثُمَّ رَجَعَ فَإِذَا امْرَأَتُهُ بَيْنَ الْبَابَيْنِ قَائِمَةٌ فَأَهْوَى إِلَيْهَا بِالرُّمْحِ لِيَطْعَنَهَا بِهِ وَأَصَابَتْهُ غَيْرَةٌ فَقَالَتْ لَهُ: اكْفُفْ عَلَيْكَ رُمْحَكَ وَادْخُلِ الْبَيْتَ حَتَّى تَنْظُرَ مَا الَّذِي أَخْرَجَنِي فَدَخَلَ فَإِذَا بِحَيَّةٍ عَظِيمَةٍ مُنْطَوِيَةٍ عَلَى الْفِرَاشِ فَأَهْوَى إِلَيْهَا بِالرُّمْحِ فَانْتَظَمَهَا بِهِ ثُمَّ خَرَجَ فَرَكَزَهُ فِي الدَّارِ فَاضْطَرَبَتْ عَلَيْهِ فَمَا يُدْرَى أَيُّهُمَا كَانَ أَسْرَعَ مَوْتًا: الْحَيَّةُ أَمِ الْفَتَى؟قَالَ: فَجِئْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرْنَا ذَلِكَ لَهُ وَقُلْنَا: ادْعُ اللَّهَ يُحْيِيهِ لَنَا فَقَالَ: «اسْتَغْفِرُوا لِصَاحِبِكُمْ» ثُمَّ قَالَ: «إِنَّ لِهَذِهِ الْبُيُوتِ عَوَامِرَ فَإِذَا رأيتُم مِنْهَا شَيْئا فحرِّجوا عَلَيْهَا ثَلَاثًا فإنْ ذَهَبَ وَإِلَّا فَاقْتُلُوهُ فَإِنَّهُ كَافِرٌ». وَقَالَ لَهُمْ: «اذْهَبُوا فَادْفِنُوا صَاحِبَكُمْ» وَفِي رِوَايَةٍ قَالَ: «إِنَّ بالمدينةِ جِنَّاً قد أَسْلمُوا فَإِذا رأيتُم مِنْهُم شَيْئًا فَآذِنُوهُ ثَلَاثَةَ أَيَّامٍ فَإِنْ بَدَا لَكُمْ بَعْدَ ذَلِكَ فَاقْتُلُوهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ». رَوَاهُ مُسلم

আবূ সায়িব (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ)-এর নিকট গেলাম। আমরা তার কাছে বসেছিলাম, এমন সময় হঠাৎ তাঁর খাটের নিচে কোন কিছুর নড়াচড়া শুনতে পাই। তাকিয়ে দেখলাম, ঐখানে একটি সাপ। আমি তৎক্ষণাৎ তাকে মারার জন্য উঠে দাঁড়িয়ে গেলাম। সে সময় আবূ সা'ঈদ (রাঃ) সালাত আদায় করছিলেন। তিনি আমাকে বসে থাকার জন্য ইঙ্গিত করলেন। আমি অমনি বসে পড়লাম।অতঃপর তিনি সালাত শেষ করে ঘরের একটি কক্ষের দিকে ইশারা করে বললেন, তুমি কি ঐ কক্ষটি দেখছ? আমি বললাম : জ্বী হ্যাঁ। তখন তিনি বললেন : এ কক্ষে আমাদের বংশের এক যুবক থাকত। সে ছিল সদ্য বিবাহিত দম্পতি। তিনি আরো বলেন, উক্ত যুবকটিসহ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে খন্দাকের যুদ্ধে শারীক হয়েছিলাম। যুবকটি দ্বিপ্রহরে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে অনুমতি নিয়ে বাড়িতে চলে যেত।(প্রতিদিনের নিয়মমাফিক) একদিন সে তাঁর নিকট অনুমতি চাইল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন : তুমি তোমার হাতিয়ারখানা সঙ্গে নিয়ে যাও। কেননা আমি বানী কুরায়যার পক্ষ হতে তোমার ওপর আক্রমণের আশঙ্কা করি। সুতরাং লোকটি নিজের হাতিয়ার সমেত বাড়ির দিকে প্রত্যাবর্তন করল। সে এসে দেখতে পেল, তার স্ত্রী (ঘরের) উভয় দ্বারের মাঝখানে দণ্ডায়মান। তাকে এ অবস্থায় দেখে তার আত্মসম্ভ্রমে আঘাত লাগল। ফলে সে তৎক্ষণাৎ তার দিকে বর্শা ছুড়ার জন্য উদ্যত হলো।তার উদ্দেশ্য বুঝতে পেরে সে (স্ত্রী) বলে উঠল, তুমি তোমার বর্শা গুটিয়ে নাও। ঘরের ভিতরে প্রবেশ করে দেখো, কিসে আমাকে বাহিরে আসতে বাধ্য করেছে। লোকটি গৃহে প্রবেশ করতেই দেখল, প্রকাণ্ড একটি সাপ বিছানার উপর জড়ো হয়ে রয়েছে। তৎক্ষণাৎ সে বর্শা দ্বারা তাকে আক্রমণ করল এবং বর্শার ফলকে তাকে গেঁথে ফেলল। অতঃপর ঘরের বাইরে এনে বর্শাটি মাটিতে গেড়ে রাখল। এ অবস্থায় সাপটি লাফিয়ে তার ওপর আক্রমণ করল। এরপর জানা যায়নি তাদের উভয়ের মধ্যে কে আগে মৃত্যুবরণ করেছে— সেই সাপ না যুবক।বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা এসে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ঘটনাটি জানালাম এবং জিজ্ঞেস করলাম, (হে আল্লাহর রাসূল!) আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন, যেন তিনি তাকে আমাদের জন্য জীবিত করে দেন। তিনি বললেন, তোমরা তোমাদের সঙ্গীর জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। অতঃপর তিনি (ﷺ) বললেন, এ সমস্ত গৃহে কিছু ‘আওয়ামির (বসবাসকারী জিন্) থাকে। অতএব যখনই তোমরা তাদেরকে ঘরের মধ্যে দেখতে পাও, তখনই তাদেরকে ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য তিনবার নির্দেশ দাও। এতে যদি চলে যায়, তবে উত্তম, অন্যথা তাদেরকে মেরে ফেলো। কেননা তা কাফির। অতঃপর রাসূল (ﷺ) লোকেদেরকে সম্বোধন করে বললেন : যাও, তোমরা তোমাদের সাথিকে দাফন করো।অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মাদীনায় বহু জিন্ আছে। তাদের অনেকেই ইসলাম গ্রহণ করেছে। সুতরাং যদি তোমরা তাদের কোন একটিকে ঘরের মধ্যে দেখতে পাও, তখন তিনদিন যাবৎ ঘর ছেড়ে চলে যেতে নির্দেশ দাও। আর এরপরও যদি দেখতে পাও, তাকে বধ করে ফেলো। কেননা তা শয়তান।

[১] সহীহ : মুসলিম (৫৯৭৬)-৩৭, মুওয়াত্ত্বা মালিক ৩৫৮১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৯৮৭, সহীহ ইবনু হিব্বান ৫৬৩৭, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০৮০৮, ৮৮৭১, আবূ দাঊদ ৫২৫৯।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১১৮-[১৫]-এর সারসংক্ষেপ

এই দীর্ঘ হাদিসে আবূ সাঈদ আল খুদরী (রাঃ)-এর কাছে বসা অবস্থায় খাটের নিচে সাপ দেখা যায়। তিনি তখন সালাত আদায় করছিলেন এবং সাপ মারতে উঠা ব্যক্তিকে বসতে ইশারা করেন। পরে তিনি এক যুবকের ঘটনা বলেন, যে খন্দাক যুদ্ধে নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে ছিল। যুবকটি ঘরে ফিরে বিছানার উপর বড় সাপ দেখে তাকে আঘাত করে। পরে যুবক ও সাপ—কার মৃত্যু আগে হয়েছে তা জানা যায়নি। ঘটনা শুনে নবী صلى الله عليه وسلم সঙ্গীর জন্য মাগফিরাত চাইতে বলেন এবং জানান, ঘরে কিছু ‘আওয়ামির থাকে। ঘরে সাপ দেখা গেলে তিনবার চলে যেতে বলা হবে; না গেলে তাকে মারা যাবে। অন্য বর্ণনায় মাদীনায় ইসলাম গ্রহণ করা জিনের কথাও এসেছে। তাই এই হাদিস ঘরের সাপ, সতর্ক করা এবং তাড়াহুড়া না করার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘরের সাপ দেখলে সঙ্গে সঙ্গে না মেরে আগে সতর্ক করার নির্দেশ এসেছে।
  • তিনবার বা তিনদিন সতর্ক করার কথা বর্ণনায় পাওয়া যায়।
  • ঘটনার শেষে মৃত সঙ্গীর জন্য মাগফিরাত চাইতে বলা হয়েছে।
  • বাড়ির সাপের বিষয়ে সাধারণ সাপের নির্দেশ থেকে আলাদা সতর্কতা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন