২০/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৪০-[৩৭] - সব সাপ মেরে ফেলার নির্দেশ

যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম - দ্বিতীয় অনুচ্ছেদ

গনীমাত হলো ঐ সম্পদ যা মুশরিকদের সাথে যুদ্ধের মাধ্যমে (তাদের নিকট থেকে) অর্জিত হয় এটা নাল থেকে ‘আম বা ব্যাপক, আর ফাই হলো গনীমাত থেকে ‘আম্। কেননা আহলে শির্ক থেকে মুসলিমদের হাতে অর্জিত সকল সম্পদই গনীমাত। আবূ বাক্ আর্ রাযী (রহঃ) বলেন, গনীমাত ফাই জিয্ইয়াও ফাই, সন্ধি চুক্তিবদ্ধের সম্পদও ফাই, জমির খিরাজ বা খাজনাও ফাই; কেননা এর প্রত্যেকটি মুশরিকদের নিকট থেকে আল্লাহ তা‘আলা মুসলিমদের হাতে সমর্পণ করেছেন।‘আল্লামাহ্ ত্বীবী উল্লেখ করেছেন, ফুকাহাগণের অনেকের মতে মুশরিকদের নিকট থেকে যে মালই গ্রহণ বৈধ সেটাই ‘ফাই’। ‘আল্লামাহ্ ইবনুল হুমাম (রহঃ) বলেন : যুদ্ধের মাধ্যমে মুশরিকদের নিকট থেকে যা নেয়া হয় তাকে গনীমাত বলা হয়। আর যুদ্ধ ছাড়া যা অর্জিত হয় যেমন জিয্ইয়াহ্, খিরাজ ইত্যাদি তাকে ‘ফাই’ বলা হয়। ৩৯৮৫-[১] আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাদের পূর্বে কারো জন্য গনীমাতের মাল (ভোগ করা) জায়িয ছিল না। আল্লাহ তা‘আলা আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখে তা আমাদের জন্য জায়িয করে দিয়েছেন। (বুখারী, মুসলিম) ১২২৫

সব সাপ হত্যা: প্রতিশোধের ভয় থেকে দূরে থাকা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৪০-[৩৭]

وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتُلُوا الْحَيَّاتِ كُلَّهُنَّ فَمَنْ خَافَ ثَأْرَهُنَّ فَلَيْسَ مِنِّي». رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা সমস্ত সাপ মেরে ফেলো। যে ব্যক্তি তাদের পক্ষ হতে প্রতিশোধ গ্রহণের আশঙ্কা রাখে, সে আমাদের দলভুক্ত নয়।

[১] সহীহ : আবূ দাঊদ ৫২৪৯, নাসায়ী ৩১৩৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৯৮২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০২০১, সহীহুল জামি‘ ১১৪৯।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৪০-[৩৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু মাস'ঊদ (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তোমরা সমস্ত সাপ মেরে ফেলো। যে ব্যক্তি তাদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণের আশঙ্কা রাখে, সে আমার দলভুক্ত নয়। সাপ হত্যা বিষয়ে এই বর্ণনা খুব দৃঢ় ভাষায় এসেছে। এখানে মূলভাবে দুইটি বিষয় আছে: সাপ মেরে ফেলার নির্দেশ এবং সাপের প্রতিশোধের ভয়কে প্রত্যাখ্যান করা। অনেকের মনে এমন ভয় থাকতে পারে যে সাপ মারলে পরে ক্ষতি হবে। হাদিসে এ ধরনের ভয়ের কারণে কাজ ছেড়ে দেওয়া কঠোরভাবে নিন্দিত হয়েছে। তবে ঘরে সাপ দেখার আরেক বর্ণনায় সতর্ক করার ধাপ এসেছে; তাই প্রতিটি বর্ণনাকে তার নিজস্ব ভাষা অনুযায়ী বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সব সাপ মেরে ফেলার নির্দেশ বর্ণনায় এসেছে।
  • সাপের প্রতিশোধের আশঙ্কা করে ভয় পাওয়া নিন্দিত হয়েছে।
  • ক্ষতিকর প্রাণীর বিষয়ে কুসংস্কার নয়, হাদিসের নির্দেশনা মানা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন