২১/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৫৯-[১] - বিসমিল্লাহ ও ডান হাতে খাওয়া

খাদ্য - প্রথম অনুচ্ছেদ

أطعمة(আত্ব‘ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব‘আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব‘ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]

বিসমিল্লাহ বলে ডান হাতে খাওয়ার আদব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৫৯-[১]

عَن عمر بن أبي سَلمَة قَالَ: كُنْتُ غُلَامًا فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصفحة. فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «سم الله وكل يَمِينك وكل مِمَّا يليك»

‘উমার ইবনু আবূ সালামাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি একজন বালক হিসেবে রাসূলুল্লাহ (ﷺ)-এর তত্ত্বাবধানে ছিলাম। আমার হাত খাওয়ার পাত্রের চতুর্দিকে পৌছত, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন : ‘বিসমিল্লাহ' বলে ডান হাতে খাও এবং নিজের সম্মুখ হতে খাও।

[১] সহীহ বুখারী : ৫৩৭৬, মুসলিম (২০২২)-১০৮, তিরমিযী ১৮৫৭, আবূ দাঊদ ৩৭৭৭, ইবনু মাজাহ ৩২৬৭, ইরওয়া ১৯৬৮, মালিক ৩৪৪৫, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫৪৪, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৫৫৬, মুসনাদে আহমাদ ১৬৩৩০, সহীহ ইবনু হিব্বান ৫২১৫, ‘নাসায়ী’র আল কুবরা ১০১১, দারিমী ২০৪৫, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮২২৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৫৯-[১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর ইবনু আবী সালামা (রাঃ) বলেন, তিনি ছোট বালক অবস্থায় রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর তত্ত্বাবধানে ছিলেন। খাবারের সময় তাঁর হাত পাত্রের চারদিকে ঘুরে বেড়াত। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে খুব সহজভাবে তিনটি আদব শেখালেন—বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও এবং নিজের সামনে থেকে খাও। এই হাদিস খাওয়ার আদবের খুব সুন্দর ও সহজ শিক্ষা দেয়। শিশুদের শেখানোর পদ্ধতিও এতে বোঝা যায়; নবী صلى الله عليه وسلم তাকে অপমান করেননি, বরং সংক্ষেপে প্রয়োজনীয় নিয়ম শিখিয়েছেন। খাবারের আগে বিসমিল্লাহ, ডান হাতে খাওয়া এবং নিজের পাশ থেকে খাওয়া—এই তিনটি বিষয় এই হাদিসের মূল শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবারের আগে বিসমিল্লাহ বলতে শেখানো হয়েছে।
  • ডান হাতে খাওয়ার আদব এই হাদিসে এসেছে।
  • একসঙ্গে খেলে নিজের সামনে থেকে খাওয়া উচিত।
  • শিশুকে কোমলভাবে প্রয়োজনীয় আদব শেখানো যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন