২১/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২১২-[৫৪] - হেলান দিয়ে না খাওয়ার নববী আদব
খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ
(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা‘আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।
হেলান দিয়ে না খাওয়া ও বিনয়ের শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ৪২১২-[৫৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২১২-[৫৪]
وَعَن عبد الله بن عَمْرو قَالَ: مَا رُئِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مُتَّكِئًا قَطُّ وَلَا يَطَأُ عقبه رجلَانِ. رَوَاهُ أَبُو دَاوُد
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে কখনো হেলান দিয়ে খাবার খেতে দেখা যায়নি। আর তিনি (ﷺ) দুজন লোককেও পিছনে রেখে চলেননি।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৭৭০, সহীহ ইবনু মাজাহ ২৪৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ২১০৪, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৮১৪, মুসনাদে আহমাদ ৬৫৪৯, শু‘আবুল ঈমান ৫৯৭২, সহীহুল জামি‘ ৪৮৪০।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২১২-[৫৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে কখনো হেলান দিয়ে খাবার খেতে দেখা যায়নি। আরও বলা হয়েছে, তিনি দুজন লোককে পিছনে রেখে চলতেন না। এই বর্ণনায় নবী صلى الله عليه وسلم-এর সাধারণ জীবনযাপন ও বিনয়ী আচরণের ছবি দেখা যায়। খাবার খাওয়ার সময় হেলান দিয়ে বসা অনেক সময় আরাম ও বড়ত্বের ভঙ্গি প্রকাশ করতে পারে। নবী صلى الله عليه وسلم-এর অভ্যাস ছিল সহজ ও বিনয়ী। একইভাবে চলাফেরাতেও তিনি এমন ভঙ্গি পছন্দ করতেন না যাতে অন্যরা শুধু পেছনে অনুসারী হয়ে থাকে। তাই এই হাদিস খাবারের আদব, বসার ভঙ্গি এবং মানুষের সঙ্গে বিনয়ী আচরণ শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم হেলান দিয়ে খাবার খেতেন না।
- খাবারের সময় বিনয়ী ভঙ্গি সুন্দর আদব।
- চলাফেরাতেও অহংকারের ভাব এড়িয়ে চলা উচিত।
- নববী জীবনযাপন ছিল সহজ ও সংযত।
