২১/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২২২-[৬৪] - সিরকা ও সাধারণ খাবারের মর্যাদা

খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ

(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা‘আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।

সিরকা ও সাধারণ খাবারের নববী আদব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪২২২-[৬৪]

وَعَن أم هَانِئ قَالَتْ: دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَعِنْدَكِ شَيْءٌ» قُلْتُ: لَا إِلَّا خُبْزٌ يَابِسٌ وَخَلٌّ فَقَالَ: «هَاتِي مَا أَقْفَرَ بَيْتٌ مِنْ أَدَمٍ فِيهِ خَلٌّ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

উম্মু হানী (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন নবী (ﷺ) আমার কাছে এসে বললেন : তোমার নিকট খাওয়ার কিছু আছে কি? আমি বললাম : শুক্‌না রুটি ও সিরকা ব্যতীত কিছুই নেই। তিনি বললেন : তাই দাও। বস্তুতঃ যে ঘরে সিরকা আছে, সে ঘর তরকারীশূন্য নয়।

[১] হাসান : তিরমিযী ১৮৪২, সিলসিলাতুস্ সহীহাহ্ ২২২০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২০৫০৩, সহীহ আত্ তারগীব আত তারহীব ২১২৫, সহীহুল জামি‘ ৫৫৪৪, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫৭০, মুসনাদে আহমাদ ১৪৮৪৯, শু‘আবুল ঈমান ৫৯৪৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২০৫০৩। (তিরমিযী এবং তিনি বলেছেন : হাদীসটি হাসান ও গরীব)

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪২২২-[৬৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে দেখা যায়, নবী (صلى الله عليه وسلم) উম্মে হানী (রাঃ)-এর কাছে খাবার জানতে চাইলেন। ঘরে শুধু শুকনা রুটি ও সিরকা ছিল। তিনি সেটিই গ্রহণ করতে বললেন এবং সিরকা থাকা ঘরকে তরকারীশূন্য বলা যায় না—এ কথা বললেন। এখানে মূল শিক্ষা হলো সাধারণ খাবারকে ছোট মনে না করা। সিরকা, শুকনা রুটি—এগুলো হয়তো বিলাসী খাবার নয়, কিন্তু নবী (صلى الله عليه وسلم) এগুলোকে গ্রহণ করেছেন এবং ভালোভাবে উল্লেখ করেছেন। তাই খাবারের আদব হলো যা হালাল ও সহজভাবে মেলে, তা নিয়ে অহংকার বা অভিযোগ না করা। এ হাদিসে সিরকার ফজিলত, অল্প খাবারে সন্তুষ্টি এবং মেহমানদারির সরলতা সুন্দরভাবে এসেছে। তবে হাদিসে অতিরিক্ত স্বাস্থ্য দাবি নেই; তাই ব্যাখ্যাও মূল কথার মধ্যে রাখা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাধারণ খাবারকে তুচ্ছ মনে করা উচিত নয়।
  • অল্প খাবার থাকলেও সুন্দরভাবে মেহমানদারি করা যায়।
  • নবী (صلى الله عليه وسلم) সহজ খাবার গ্রহণ করে বিনয়ের শিক্ষা দিয়েছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন