২২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩০৪-[১] - নবীজির প্রিয় হিবারাহ পোশাক
পোশাক-অধ্যায় - প্রথম অনুচ্ছেদ
"اللباس(আল লিবা-স) শব্দটিباب سمع(বা-বি সামি‘আ)-এর মাসদার। এটি পেশের সাথেও ব্যবহার করা হয়। যার অর্থ পোশাক। আরباب ضرب(বা-বি যরাবা) থেকেلبسا(লাবসান) লামের উপর যবর যোগে আসে। যার অর্থ সংমিশ্রণ করা। মহান আল্লাহ বলেনঃوَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ’‘আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না’’- (সূরাহ্ আল বাকারাহ্ ০২ : ৪২)।বিভিন্ন কারণে ইসলামে কতিপয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো হল- ১. পুরুষের জন্য রেশমের পোশাক ও স্বর্ণমিশ্রিত পোশাক।২. পুরুষের জন্য মহিলাদের পোশাক।৩. মহিলাদের জন্য পুরুষের পোশাক।৪. খ্যাতি ও বড়াই প্রকাশক পোশাক।৫. ভিন্ন ধর্মীয় পোশাক।৬. আঁটসাঁট পোশাক ইত্যাদি। [সম্পাদক]"
নবীজির পছন্দের পোশাক: হিবারাহ কাপড়
মিশকাতুল মাসাবীহ : ৪৩০৪-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৩০৪-[১]
عَن أنسٍ قَالَ: كَانَ أَحَبُّ الثِّيَابِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَلْبَسَهَا الْحِبَرَةُ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হিবারাহ্ কাপড় পরিধান করতে অধিক পছন্দ করতেন।
[১] সহীহ : বুখারী ৫৮১৩, মুসলিম (২০৭৯)-৩৩, মুসনাদে আহমাদ ১৪১০৮, নাসায়ী ৫৩১৫, তিরমিযী ১৭৮৭, আবূ দাঊদ ৪০৬০, সহীহুল জামি‘ ৪৬২৪, আল জামি‘উস্ সগীর ৮৭৫৩, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৮৬০, মুসনাদে আবূ ইয়া‘লা ৩০৯০।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩০৪-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস (রাঃ) থেকে জানা যায়, নবী (صلى الله عليه وسلم) হিবারাহ কাপড় পরিধান করতে অধিক পছন্দ করতেন। হাদিসটি খুব সংক্ষিপ্ত, তাই এর ব্যাখ্যাও টেক্সটের মধ্যেই সীমিত রাখতে হয়। এখানে মূল শিক্ষা হলো নবীজির পোশাকের একটি পছন্দ জানা। ইসলাম পোশাকের ক্ষেত্রে পরিচ্ছন্নতা, শালীনতা ও বৈধতার দিকে গুরুত্ব দেয়। এই বর্ণনায় নির্দিষ্টভাবে হিবারাহ কাপড়ের কথা এসেছে, যা নবী (صلى الله عليه وسلم)-এর পছন্দের পোশাকের মধ্যে ছিল। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, পোশাক শুধু বাহ্যিক সাজ নয়; একজন মুসলিমের পোশাকে সরলতা, শালীনতা ও সুন্দর রুচির ছাপ থাকা ভালো। তবে এই হাদিস থেকে অতিরিক্ত কোনো বিধান টানা উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর পোশাকের পছন্দ সম্পর্কে জানা যায়।
- পোশাকে শালীনতা ও সুন্দর রুচি রাখা ভালো।
- সংক্ষিপ্ত হাদিস থেকে সীমার বাইরে দাবি করা উচিত নয়।
- প্রিয় পোশাক থাকলেও তা যেন ইসলামী আদবের মধ্যে থাকে।
