২২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩০৯-[৬] - চাদরে মাথা ঢেকে আগমন
পোশাক-অধ্যায় - প্রথম অনুচ্ছেদ
"اللباس(আল লিবা-স) শব্দটিباب سمع(বা-বি সামি‘আ)-এর মাসদার। এটি পেশের সাথেও ব্যবহার করা হয়। যার অর্থ পোশাক। আরباب ضرب(বা-বি যরাবা) থেকেلبسا(লাবসান) লামের উপর যবর যোগে আসে। যার অর্থ সংমিশ্রণ করা। মহান আল্লাহ বলেনঃوَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ’‘আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না’’- (সূরাহ্ আল বাকারাহ্ ০২ : ৪২)।বিভিন্ন কারণে ইসলামে কতিপয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো হল- ১. পুরুষের জন্য রেশমের পোশাক ও স্বর্ণমিশ্রিত পোশাক।২. পুরুষের জন্য মহিলাদের পোশাক।৩. মহিলাদের জন্য পুরুষের পোশাক।৪. খ্যাতি ও বড়াই প্রকাশক পোশাক।৫. ভিন্ন ধর্মীয় পোশাক।৬. আঁটসাঁট পোশাক ইত্যাদি। [সম্পাদক]"
চাদরে মাথা ঢেকে নবীজির আগমনের বর্ণনা
মিশকাতুল মাসাবীহ : ৪৩০৯-[৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৩০৯-[৬]
وعنها قَالَت: بَينا نَحْنُ جُلُوسٌ فِي بَيْتِنَا فِي حَرِّ الظَّهِيرَةِ قَالَ قَائِلٌ لِأَبِي بَكْرٍ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقْبِلًا مُتَقَنِّعًا. رَوَاهُ البُخَارِيّ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
: একদিন আমরা গ্রীষ্মের দুপুরে আমাদের ঘরে বসা ছিলাম। এমন সময় জনৈক ব্যক্তি আবূ বাকর (রাঃ)-কে বলে উঠল, ঐ যে রাসূলুল্লাহ (ﷺ) (চাদর দ্বারা) মাথা ঢেকে এদিকে আগমন করছেন।
[১] সহীহ : বুখারী ৫৮০৬, সহীহ ইবনু হিব্বান ৬২৭৭, মুসনাদে আহমাদ ২৫৬২৬, আবূ দাঊদ ৪০৮৩, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ৯৭৪৩, শারহুস্ সুন্নাহ্ ৩১০৯ নং হাদীসের অধ্যায়।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩০৯-[৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশাহ্ (রাঃ) একটি ঘটনার শুরু বর্ণনা করেছেন। তাঁরা গ্রীষ্মের দুপুরে ঘরে বসে ছিলেন। তখন একজন আবূ বাকর (রাঃ)-কে জানালেন যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মাথা চাদর দ্বারা ঢেকে তাঁদের দিকে আসছেন। এই বর্ণনায় মূলত নবীজির পোশাক বা চাদর ব্যবহারের একটি মুহূর্ত উঠে এসেছে। হাদিসটি খুব সংক্ষিপ্ত, তাই এর বাইরে কোনো বড় বিধান তৈরি করা ঠিক নয়। তবে এতে দেখা যায়, গরম দুপুরে বা চলাফেরার সময় মাথা ঢেকে রাখা একটি পরিচিত ব্যবহার ছিল। মুসলিমের পোশাক ও চলাফেরায় শালীনতা, সংযম এবং বাস্তব প্রয়োজনের দিকে নজর রাখা ভালো।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর চলাফেরা ও পোশাক ব্যবহারের একটি বর্ণনা জানা যায়।
- সংক্ষিপ্ত হাদিস থেকে অতিরিক্ত বিধান তৈরি করা উচিত নয়।
- পোশাকে শালীনতা ও প্রয়োজনের দিক বিবেচনা করা ভালো।
- সাহাবীগণ নবীজির ছোট ছোট আচরণও সংরক্ষণ করেছেন।
