২২/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩২১-[১৮] - সোনা-রূপার পাত্র ও রেশমের নিষেধ

পোশাক-অধ্যায় - প্রথম অনুচ্ছেদ

"اللباس(আল লিবা-স) শব্দটিباب سمع(বা-বি সামি‘আ)-এর মাসদার। এটি পেশের সাথেও ব্যবহার করা হয়। যার অর্থ পোশাক। আরباب ضرب(বা-বি যরাবা) থেকেلبسا(লাবসান) লামের উপর যবর যোগে আসে। যার অর্থ সংমিশ্রণ করা। মহান আল্লাহ বলেনঃوَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ’‘আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না’’- (সূরাহ্ আল বাকারাহ্ ০২ : ৪২)।বিভিন্ন কারণে ইসলামে কতিপয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো হল- ১. পুরুষের জন্য রেশমের পোশাক ও স্বর্ণমিশ্রিত পোশাক।২. পুরুষের জন্য মহিলাদের পোশাক।৩. মহিলাদের জন্য পুরুষের পোশাক।৪. খ্যাতি ও বড়াই প্রকাশক পোশাক।৫. ভিন্ন ধর্মীয় পোশাক।৬. আঁটসাঁট পোশাক ইত্যাদি। [সম্পাদক]"

সোনা-রূপার পাত্র ও রেশমী পোশাকের বিধান

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৩২১-[১৮]

وَعَنْ حُذَيْفَةَ قَالَ: نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الْفِضَّةِ وَالذَّهَبِ وَأَنْ نَأْكُلَ فِيهَا وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ

হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সোনা-রূপার পাত্রে পান এবং আহার করতে, মিহি ও মোটা রেশমী কাপড় পরিধান করতে এবং তার উপরে বসতে নিষেধ করেছেন।

[১] সহীহ : বুখারী ৫৮৩৭, মুসলিম (২০৬৬)-৩, দারাকত্বনী ৮৭, শু‘আবুল ঈমান ৬০৮৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৩, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ১৮৬৬, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০৫৩, দারিমী ২১৩০, আস্ সুনানুস্ সুগরা ১৯৮।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩২১-[১৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মুসলিম জীবনের পোশাক ও ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ আদব শিখিয়েছেন। তিনি সোনা-রূপার পাত্রে পান করা ও আহার করা থেকে নিষেধ করেছেন। একই সঙ্গে মিহি ও মোটা রেশমী কাপড় পরা এবং তার ওপর বসাকেও নিষেধ করেছেন। এখানে মূল শিক্ষা হলো, খাবার-পানীয় ও পোশাকের ক্ষেত্রেও একজন মুমিনের আচরণ আলাদা ও সংযত হওয়া দরকার। সোনা-রূপার পাত্র, রেশমী কাপড় এবং বিলাসী ব্যবহারের বিষয়টি এই বর্ণনায় একসঙ্গে এসেছে। তাই হাদিসটি পোশাকের বিধান, খাবারের পাত্রের আদব এবং অহংকারমুক্ত জীবনযাপনের দিকটি বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সোনা-রূপার পাত্রে খাওয়া-পান করা থেকে বিরত থাকা নবী صلى الله عليه وسلم-এর নির্দেশের অংশ।
  • রেশমী পোশাক ও রেশমের ওপর বসার ব্যাপারে হাদিসে স্পষ্ট নিষেধ এসেছে।
  • খাওয়া-পান ও পোশাকেও মুমিনের জীবনে সংযম থাকা উচিত।
  • বিলাসী জিনিস ব্যবহারের ক্ষেত্রে শরিয়তের সীমা জানা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন