২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৩২-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৩২-[২৯]
وَعَن سَالم عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْإِسْبَالُ فِي الْإِزَارِ وَالْقَمِيصِ وَالْعِمَامَةِ مِنْ جَرَّ مِنْهَا شَيْئًا خُيَلَاءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
ইবন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : ইযার, জামা ও পাগড়ীর ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং যে ব্যক্তি অহংকারবশতঃ তার কোন একটিকে হিচড়িয়ে চলবে, ক্বিয়ামাতের দিন আল্লাহ তা'আলা তার দিকে তাকাবেন না।
[১] সহীহ : আবূ দাঊদ ৪০৯৪, নাসায়ী ৫৩৩৪, ইবনু মাজাহ ৩৫৭৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৪৮৪০, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০৩৫, আল জামি‘উস্ সগীর ৪৫৩৬, সহীহুল জামি‘ ২৭৭০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩০৩১।
