২২/০. অধ্যায়ঃ

পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৩৯-[৩৬]

وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ: عَمَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَدَلَهَا بَيْنَ يَدَيَّ وَمِنْ خَلْفِي. رَوَاهُ أَبُو دَاوُدَ

‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমার পাগড়ী বেঁধে দিলেন এবং তার একদিক আমার সামনে অপরদিক পিছনে ঝুলিয়ে দিলেন।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪০৭৯, শু‘আবুল ঈমান ৬২৫৩, মুসনাদে আবূ ইয়া‘লা ৮৫০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘সুলায়মান ইবনু খর্রাবূয’’ নামের এক বর্ণনাকারী, তাকরীরের মধ্যে ইবনু হাজার আল ‘আস্ক্বালানী (রহিমাহুল্লাহ) বলেনঃ সে মাজহূল। ইমাম যাহাবী বলেনঃ তাকে চেনা যায় না। আল জারহু ওয়াত্ তা‘দীল (জাওয়ামিউল কালিম সফ্টওয়্যার)। এ ছাড়াও আরেকজন বর্ণনাকারী আছে শায়খুন মিন আহলিল মদীনাহ্। যার পরিচয় জানা যায়নি। দেখুন- তুহফাতুল আহওয়াযী ৫/৩৩৭ পৃঃ, ১৭৩৬ নং হাদীসের আলোচনা দ্রঃ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন