২২/০. অধ্যায়ঃ

পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৪০-[৩৭]

وَعَن ركَانَة عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلَانِسِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَإِسْنَاده لَيْسَ بالقائم

রুকানাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : আমাদের ও মুশরিকদের মধ্যে পার্থক্য হলো টুপির উপরে পাগড়ী বাঁধা। অর্থাৎ- আমরা টুপির উপর পাগড়ী বাঁধি আর তারা টুপি ছাড়া পাগড়ী বাঁধে। (তিরমিযী, তিনি বলেছেন : এ হাদীসটি গরীব এবং তার সানাদটিও মজবুত নয়।)

[১] য‘ঈফ : তিরমিযী ১৭৮৪, ইরওয়া ১৫০৩, য‘ঈফ আল জামি‘উস্ সগীর ৩৯৫৯, য‘ঈফ আবূ দাঊদ ৮৮২/৪০৭৮, য‘ঈফ তিরমিযী ৩০০, আল মু‘জামুল কাবীর আত্ব ত্ববারানী ৪৪৭৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘আবূ জা‘ফার ইবনু মুহাম্মাদ ইবনু রুকানাহ্’’ নামে একজন বর্ণনাকারী। যিনি মাজহূল, এছাড়াও তিনি তার পিতা থেকে তিনিও মাজহূল। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৬০৭২। আবুল হাসান আল ‘আসকালানী নামের বর্ণনাকারীও মাজহূল। তিরমিযী ১৭৮৪ নং হাদীসের আলোচনা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন