২২/০. অধ্যায়ঃ

পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৬৯-[৬৬]

وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلَاءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ» . فَقَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ إِزَارِي يَسْتَرْخِي إِلَّا أَنْ أَتَعَاهَدَهُ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكَ لَسْتَ مِمَّنْ يَفْعَلُهُ خُيَلَاءَ» . رَوَاهُ البُخَارِيّ

উক্ত রাবী ('আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ)) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি অহংকারবশতঃ কাপড় হেঁচড়িয়ে চলে, ক্বিয়ামাতের দিন আল্লাহ তা'আলা তার দিকে তাকাবেন না। তখন আবূ বকর সিদ্দীক্ব (রাঃ) বললেন : হে আল্লাহর রাসূল! অসাবধানতাবশতঃ অনেক সময় আমার লুঙ্গি টাখনুর নিচে ঝুলে যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে লক্ষ্য করে বললেন : যারা অহংকারবশত কাপড় ঝুলায় আপনি তাদের অন্তর্ভুক্ত নন।

[১] সহীহ : বুখারী ৩৬৬৫, আবূ দাঊদ ৪০৮৫, নাসায়ী ৫৩৩৫, সহীহুল জামি‘ ৬১৮৮, আল জামি‘উস্ সগীর ১১১৩৩, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০৩৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৬৮২, মুসনাদে আহমাদ ৫৩৫১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩০০০।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন