২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৬৮-[৬৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৬৮-[৬৫]
عَن ابنِ عمَرِ قَالَ: مَرَرْتُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي إِزَارِي اسْتِرْخَاءٌ فَقَالَ: «يَا عَبْدَ اللَّهِ ارْفَعْ إِزَارَكَ» فَرَفَعْتُهُ ثُمَّ قَالَ: «زِدْ» فَزِدْتُ فَمَا زِلْتُ أَتَحَرَّاهَا بَعْدُ فَقَالَ: بَعْضُ الْقَوْمِ: إِلَى أَيْنَ؟ قَالَ: «إِلَى أَنْصَافِ السَّاقَيْنِ» . رَوَاهُ مُسلم
‘আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)- এর সম্মুখ দিয়ে যাচ্ছিলাম। সে সময় আমার ইযার ঝুলানো ছিল। তখন তিনি (ﷺ) আমাকে বললেন : হে ‘আবদুল্লাহ! তোমার ইযার উঠিয়ে নাও। তখনই আমি তা উঠিয়ে নিলাম। অতঃপর বললেন : আরো উঠাও। আমি আরো উঠালাম। এরপর হতে আমি সর্বদা তা উপরে বাঁধতে চেষ্টা করতাম। কেউ কেউ জিজ্ঞেস করল, কতটুকু উপরে উঠাতে হবে তিনি বললেন, দু' পায়ের অর্ধ নলা পর্যন্ত।
[১] সহীহ : মুসলিম ৪৭-(২০৮৬), নাসায়ী ৫৩২৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৩৬, সহীহুল জামি‘ ৬৬৩৪, আহমাদ ১০৫৬২, মুসনাদে আবূ ইয়া‘লা ৬৬৪৮, ‘নাসায়ী’র কুবরা ৯৬৮৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৬৮৮।
