২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৭২-[৬৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৭২-[৬৯]
وَعَنْ عَائِشَةَ أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهَا ثِيَاب رقاق فَأَعْرض عَنهُ وَقَالَ: «يَا أَسْمَاءُ إِنَّ الْمَرْأَةَ إِذَا بَلَغَتِ الْمَحِيضَ لَنْ يَصْلُحَ أَنْ يُرَى مِنْهَا إِلَّا هَذَا وَهَذَا» . وَأَشَارَ إِلَى وَجْهِهِ وَكَفَّيْهِ. رَوَاهُ أَبُو دَاوُد
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আসমা বিনতু আবূ বকর (রাঃ) পাতলা কাপড় পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গেলেন। তিনি (ﷺ) অন্য দিকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন : হে আসমা! মহিলা যখন বালেগা হয়, তখন তার শরীরের কোন অঙ্গ দৃষ্ট হওয়া উচিত নয়, তবে কেবলমাত্র এটা এবং এটা এ বলে তিনি তাঁর মুখ এবং তাঁর দু' হাতের তালুর দিকে ইঙ্গিত করলেন।
[১] সহীহ : আবূ দাঊদ ৪১০৪, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ১০৫১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০৪৫, আল জামি‘উস্ সগীর ১৩৮০৫, সহীহুল জামি‘ ৭৮৪৭, ইরওয়া ১৭৯৪, শু‘আবুল ঈমান ৭৭৯৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৮৭৮, আস্ সুনানুস্ সুগরা ২৪৬২।
