২২/০. অধ্যায়ঃ

পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৭৩-[৭০]

وَعَنْ أَبِي مَطَرٍ قَالَ: إِنْ عَلِيًّا اشْتَرَى ثَوْبًا بِثَلَاثَةِ دَرَاهِمَ فَلَمَّا لَبِسَهُ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَزَقَنِي مِنَ الرِّيَاشِ مَا أَتَجَمَّلُ بِهِ فِي الناسِ وأُواري بِهِ عورتي» ثُمَّ قَالَ: هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول. رَوَاهُ أَحْمد

'আলী (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন ‘আলী (রাঃ) তিন দিরহাম দিয়ে একটি কাপড় কিনলেন। যখন তিনি তা পরিধান করলেন, তখন এ দোয়াটি পড়লেন- اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ رَزَقَنِىْ مِنَ الْرَيَاشِ مَا اَتَجَمَّلُ بِهٖ فِـىْ النَّاسِ وَاُوَارِىْ بِهٖ عَوْرَتِـىْ অর্থাৎ- “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে পোশাক দান করেছেন, আমি এর দ্বারা লোক সমাজে নিজের সৌন্দর্য প্রকাশ করার প্রয়াস পাব এবং আমার সতর আবৃত করব। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শুনেছি।"

[১] য‘ঈফ : তাহক্বীক মুসনাদে আহমাদ ১৩৫২, ১৩৫৪; তাহক্বীক মুসনাদে আবূ ইয়া‘লা ২৯৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘আবূ মাত্বর’’ নামে একজন বর্ণনাকারী। যিনি বাসরার অধিবাসী। তিনি সকলের ঐকমত্যে অপরিচিত। আরও একজন বর্ণনাকারীর নাম ‘‘মুখতার ইবনু নাফি‘ আত্ তাম্মার’’ তিনি একজন য‘ঈফ বর্ণনাকারী। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৩/৫৬১ পৃঃ, হাঃ ৬২৬৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন