২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৭৪-[৭১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৭৪-[৭১]
وَعَن أبي أُمامةَ قَالَ: لَبِسَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ ثَوْبًا جَدِيدًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ لَبِسَ ثَوْبًا جَدِيدًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ثُمَّ عَمَدَ إِلَى الثَّوْبِ الَّذِي أَخْلَقَ فَتَصَدَّقَ بِهِ كَانَ فِي كَنَفِ اللَّهِ وَفِي حِفْظِ اللَّهِ وَفِي سِتْرِ اللَّهِ حَيًّا وَمَيِّتًا . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
উমর (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন উমর ইবনুল খত্ত্বাব (রাঃ) নতুন কাপড় পরিধান করে এ দোয়াটি পড়লেন- الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ كَسَانِيْ مَا أُوَارِيْ بِه عَوْرَتِيْ وَأَتَجَمَّلُ بِه فِيْ حَيَاتِيْ অর্থাৎ- “সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য যিনি আমাকে পোশাকটি পরিধান করিয়েছেন, যার দ্বারা আমি সতর আবৃত করতে পারি এবং যা দ্বারা আমি সৌন্দর্য গ্রহণ করতে পারি।” অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে উক্ত দোয়াটি পাঠ করে এবং ব্যবহৃত পুরাতন কাপড়খানা সদাক্বাহ্ করে দেয়, সে জীবনে এবং মরণে (উভয় অবস্থায়) আল্লাহর আশ্রয়ে, আল্লাহর হিফাযাতে এবং আল্লাহর আচ্ছাদনে অবস্থান করবে। (আহমাদ, তিরমিযী ও ইবনু মাজাহ; আর ইমাম তিরমিযী বলেছেন : উক্ত হাদীসটি গরীব।)
[১] য‘ঈফ : তাহক্বীক মুসনাদে আহমাদ ৩০৫, তিরমিযী ৩৫৬০, ইবনু মাজাহ ৩৫৫৭, য‘ঈফ সুনান ইবনু মাজাহ ৭৮২, য‘ঈফ আল জামি‘উস্ সগীর ৫৮২৭, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১২৪৯, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ২৫০৮৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এ সনদে আছে ‘‘আবুল ‘আলা’’ নামের একজন বর্ণনাকারী। যিনি শাম (সিরিয়া) দেশের অধিবাসী। তিনি একজন অপরিচিত (মাজহূল) রাবী। দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১০/১৭৮ পৃঃ, হাঃ ৪৬৪৯।
