২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৩৭৫-[৭২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৩৭৫-[৭২]
وَعَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ عَنْ أُمِّهِ قَالَتْ: دَخَلَتْ حَفْصَةُ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ عَلَى عَائِشَةَ وَعَلَيْهَا خِمَارٌ رَقِيقٌ فَشَقَّتْهُ عَائِشَةُ وَكَسَتْهَا خمارا كثيفا. رَوَاهُ مَالك
‘আলক্বামাহ্ ইবনু আবূ 'আলক্বামাহ্ (রাঃ) তাঁর মাতা হতে বর্ণিতঃ
একদিন হাফসাহ্ বিনতু ‘আবদুর রহমান (রাঃ) একটি খুব পাতলা ওড়না পরিহিত অবস্থায় ‘আয়িশাহ্ (রাঃ)- এর নিকট গেলেন। তখন ‘আয়িশাহ্ (রাঃ) উক্ত পাতলা ওড়নাখানা ছিঁড়ে ফেললেন এবং তাকে একটি মোটা ওড়না পরিয়ে দিলেন।
[১] সহীহ : মুওয়াত্ত্বা মালিক ৩৩৮৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৩৩৯১।
