৩/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৪১-[১২] - স্বপ্নদোষে গোসলের বিধান
গোসলের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
স্বপ্নদোষে গোসল কখন ফরজ হয়?
মিশকাতুল মাসাবীহ : ৪৪১-[১২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৪১-[১২]
عَنْ عَائِشَةَ قَالَتْ سُئِلَ رَسُولُ اللهِ ﷺ عَنِ الرَّجُلِ يَجِدُ الْبَلَلَ وَلَا يَذْكُرُ احْتِلَامًا قَالَ يَغْتَسِلُ وَعَنِ الرَّجُلِ الَّذِىْ يَرى أَنَّه قَدِ احْتَلَمَ وَلَا يَجِدُ بَلَلًا قَالَ لَا غُسْلَ عَلَيْهِ قَالَتْ أُمُّ سُلَيْمٍ هَلْ عَلَى الْمَرْأَةِ تَرى ذلِكَ غُسْلٌ؟ قَالَ نَعَمْ إِنَّ النِّسَاءَ شَقَائِقُ الرِّجَالِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وأَبُوْ دَاوٗدَ وَرَوَى الدَّارِمِيُّ وَابْنُ مَاجَةَ اِلى قَوْلِه لَا غُسْلَ عَلَيْهِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) –কে জিজ্ঞেস করা হল, কোন পুরুষ লোক (ঘুম থেকে জেগে শুক্রের) আর্দ্রতা পেল, অথচ স্বপ্নদোষের কথা তার মনে পড়ছে না। তখন সে কী করবে? তিনি (ﷺ) বললেন, সে (ফরজ) গোসল করবে। অপরদিকে কোন পুরুষের স্মরণ আছে তার স্বপ্নদোষ হয়েছে অথচ (কাপড়ে শুক্রের) কোন আর্দ্রতা সে খুঁজে পাচ্ছে না, (তখন সে কী করবে?) তিনি (ﷺ) জবাবে বললেন, তাকে (ফরজ) গোসল করতে হবে না। উম্মু সুলায়ম (রাঃ) জিজ্ঞেস করলেন, কোন স্ত্রীলোক যদি এরূপ দেখে তার উপরও কি গোসল ফরজ হবে? তিনি (ﷺ) বললেন, স্ত্রীলোকরাও পুরুষের মতো। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ২৩৬, তিরমিযী ১১৩, দারিমী ৭৬৫, ইবনু মাজাহ ৬১২। তবে ইবনু মাজাহর لَا غُسْلَ عَلَيْهِ অতিরিক্ত অংশটুকু দুর্বল। কারণ এ অংশটুকুর রাবী ‘আবদুল্লাহ (রহঃ) আল ‘উমরী আল মুক্কাব্বার সৃষ্টিশক্তিজনিত কারণে দুর্বল। দারিমী ও ইবনু মাজাহ “তাকে গোসল করতে হবে না” পর্যন্ত বর্ণনা করেছেন।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৪১-[১২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে ফরজ গোসলের একটি গুরুত্বপূর্ণ দিক খুব সহজভাবে বুঝানো হয়েছে। কাউকে জিজ্ঞেস করা হলো, ঘুম থেকে উঠে যদি আদ্রতা পাওয়া যায় কিন্তু স্বপ্নদোষ মনে না থাকে, তখন কী করবে? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, সে গোসল করবে। আবার যদি স্বপ্নদোষ মনে থাকে, কিন্তু শরীরে বা কাপড়ে কোনো আদ্রতা না পাওয়া যায়, তাহলে তার উপর গোসল নেই। এখানে মূল শিক্ষা হলো, গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে দৃশ্যমান আদ্রতার বিষয়টি গুরুত্বপূর্ণ। উম্মু সুলায়ম (রাঃ) নারীদের ব্যাপারেও প্রশ্ন করেন। উত্তরে নবী (صلى الله عليه وسلم) বলেন, নারীরাও পুরুষের মতো। তাই স্বপ্নদোষে গোসলের বিধান নারী-পুরুষ উভয়ের জন্য একইভাবে বোঝা যায়, তবে হাদিসে যে শর্ত বলা হয়েছে তা মানতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আদ্রতা পাওয়া গেলে স্বপ্ন মনে না থাকলেও ফরজ গোসল করতে হবে।
- শুধু স্বপ্ন মনে থাকলে, কিন্তু আদ্রতা না থাকলে গোসল ফরজ হয় না।
- নারীদের ক্ষেত্রেও একই ধরনের বিধান প্রযোজ্য বলে হাদিসে বলা হয়েছে।
- পবিত্রতার বিষয়ে সন্দেহ নয়, হাদিসে বলা লক্ষণকে গুরুত্ব দিতে হবে।
