৩/৫. অধ্যায়ঃ
গোসলের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪২-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪২-[১৩]
وَعَنْهَا قَالَتْ قَالَ رَسُوْل اللهِ ﷺ إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ فَعَلْتُه أَنَا وَرَسُولُ اللهِ ﷺ فَاغْتَسَلْنَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وابن مَاجَةَ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পুরুষের খাতনার জায়গা মহিলার খাতনার জায়গা অতিক্রম করলেই গোসল করা ফারয হয়ে যাবে। তিনি [‘আয়িশাহ্ (রাঃ)] বলেন, আমি ও রাসূলুল্লাহ (ﷺ) তা করেছি, তারপর দুইজনেই গোসল করেছি। [৪৬৩] [১]
[১] সহীহ : তিরমিযী ১০৮, ইবনু মাজাহ্ ৬০৮।
