২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৪৮-[৩০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৪৮-[৩০]
وَعَن عبد الله بن مغفَّل قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
‘আবদুল্লাহ ইবনু মুগাফ্ফাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) (প্রত্যহ) মাথা আঁচড়াতে নিষেধ করেছেন। তবে একদিন পর একদিন (অনুমতি রয়েছে)।
[১] সহীহ : তিরমিযী ১৭৫৬, আবূ দাঊদ ৪১৫৯, নাসায়ী ৫০৫৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫০১, আল জামি‘উস্ সগীর ১২৮২৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২০৫৫৭, শু‘আবুল ঈমান ৬৪৬৭, আল মু‘জামুল আওসাত্ব ২৪৩৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৬৬৪।
