২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৪৯-[৩১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৪৯-[৩১]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَجُلٌ لِفَضَالَةَ بْنِ عُبَيْدٍ: مَا لِي أَرَاكَ شَعِثًا؟ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْهَانَا عَنْ كَثِيرٍ مِنَ الإِرفاه قَالَ: مَالِي لَا أَرَى عَلَيْكَ حِذَاءً؟ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا أَنْ نحتفي أَحْيَانًا. رَوَاهُ أَبُو دَاوُد
ফাযালাহ্ ইবনু 'উবায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈক ব্যক্তি ফাযালাহ্ ইবনু 'উবায়দ (রাঃ)-কে বলল : কি হলো? আমি আপনাকে এ রকম এলোমোলো চুলে দেখছি কেন? উত্তরে ফাযালাহ্ বললেন : রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে অত্যধিক বিলাসী হতে নিষেধ করেছেন। ঐ লোকটি আবার জিজ্ঞেস করল, আচ্ছা! কি ব্যাপার? আমি আপনার পায়ে জুতা দেখছি না কেন? জবাবে তিনি বললেন : রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে কখনো কখনো খালি পায়ে চলতে আদেশ করেছেন।
[১] সহীহ : আবূ দাঊদ ৪১৬০, নাসায়ী ৫২৩৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫০২, মুসনাদে আহমাদ ২৪০১৫, শু‘আবুল ঈমান ৬৪৬৮, শারহুস্ সুন্নাহ্ ৩১১৫।
