২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৫৩-[৩৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৫৩-[৩৫]
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ وَيَصْفِرُّ لِحْيَتَهُ بِالْوَرْسِ وَالزَّعْفَرَانِ وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِك. رَوَاهُ النَّسَائِيّ
আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) সিবতি চামড়ার তৈরি জুতা পরিধান করতেন এবং ওয়াস ঘাস ও যা'ফরান দ্বারা নিজের দাড়িকে হলুদ রঙে রঞ্জিত করতেন। ইবনু উমর (রাঃ)-ও অনুরূপ করতেন।
[১] সহীহ : নাসায়ী ৫২৪৪, আবূ দাঊদ ৪২১০, শু‘আবুল ঈমান ৬৪০২, আল জামি‘উস্ সগীর ৯৯৪১, সহীহুল জামি‘ ৫০১০, শারহুস্ সুন্নাহ্ ৩১৮০, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৯৩৬০।
