২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৫২-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৫২-[৩৪]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَكُونُ قَوْمٌ فِي آخِرِ الزَّمَانِ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَجِدُونَ رَائِحَةَ الْجَنَّةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : শেষ যামানায় এমন এক সম্প্রদায়ের আবির্ভূত হবে, যারা কবুতরের বক্ষের ন্যায় এ কালো খিযাব ব্যবহার করবে, ফলে তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না।
[১] সহীহ : আবূ দাঊদ ৪২১২, নাসায়ী ৫০৭৫, আল জামি‘উস্ সগীর ১৪১১৩, সহীহুল জামি‘ ৮১৫৩, মুসনাদে আহমাদ ২৪৭০, মুসনাদে আবূ ইয়া‘লা ২৬০৩, শু‘আবুল ঈমান ৬৪১৪, সহীহ আত্ তারগীব ২০৯৭।
