২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৫৪-[৩৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৫৪-[৩৬]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ قَدْ خَضَبَ بِالْحِنَّاءِ فَقَالَ: «مَا أَحْسَنَ هَذَا» . قَالَ: فَمَرَّ آخَرُ قَدْ خَضَبَ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ فَقَالَ: «هَذَا أَحْسَنُ مِنْ هَذَا» ثُمَّ مَرَّ آخَرُ قَدْ خَضَبَ بِالصُّفْرَةِ فَقَالَ: «هَذَا أَحْسَنُ مِنْ هَذَا كُله» . رَوَاهُ أَبُو دَاوُد
আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ)-এর নিকট দিয়ে এমন এক ব্যক্তি অতিক্রম করল যে মেহেদীর দ্বারা খিযাব লাগিয়েছিল। তাকে দেখে তিনি (ﷺ) বললেন : এটা কতই না চমৎকার! বর্ণনাকারী বলেন, তারপর আরেক ব্যক্তি অতিক্রম করল সে মেহেদী ও কাতাম ঘাস উভয়টি দ্বারা খিযাব করেছিল। তিনি (ﷺ) তাকে দেখে বললেন, এটা আরো তো উত্তম। অতঃপর আরেক ব্যক্তি অতিক্রম করল, সে হলুদ রং দ্বারা খিযাব লাগিয়েছিল। তিনি (ﷺ) তাকে দেখে বললেন : এটা সর্বাপেক্ষা উত্তম।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪২১১, ইবনু মাজাহ ৩৬২৭, শু‘আবুল ঈমান ৬৪০৪, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫০০২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৭৬০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫২১৭। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘হুমায়দ ইবনু ওয়াহ্ব’’ নামের বর্ণনাকারী। যিনি য‘ঈফুল হাদীস। ইমাম বুখারী তাকে মুনকারুল হাদীস বলেছেন। দেখুন- তাহযীবুল কামাল (১৫৪৩ নং)।
