২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৫৫-[৩৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৫৫-[৩৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَيِّرُوا الشَّيْبَ وَلَا تشبَّهوا باليهودِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা (খিযাব দ্বারা) বার্ধক্যকে পরিবর্তন করে দাও এবং ইয়াহূদীদের সাদৃশ্য গ্রহণ করো না (অর্থাৎ- তারা দাড়ি চুলে খিযাব ব্যবহার করে না)।
[১] সহীহ : তিরমিযী ৫০৭৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮৩৬, সহীহুল জামি‘ ৪১৬৭, ৬১৬৮, আহমাদ ৭৫৪৫, সহীহ ইবনু হিব্বান ৫৪৭৩, মুসনাদে আবূ ইয়া‘লা ৬৮১, শু‘আবুল ইমান ৬৩৯৬, আল মু‘জামুল আওসাত্ব ১২৩০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫২২০।
