২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৫৮-[৪০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৫৮-[৪০]
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنْتِفُوا الشَّيْبَ فَإِنَّهُ نُورُ الْمُسْلِمِ مَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً وَكَفَّرَ عَنْهُ بِهَا خَطِيئَةً وَرَفَعَهُ بِهَا دَرَجَةً» . رَوَاهُ أَبُو دَاوُدَ
আবদুল্লাহ ইবনু 'আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা সাদা চুলগুলো উপড়িয়ে ফেলো না। কেননা এটা মুসলিমদের জন্য নূর। বস্তুতঃ ইসলামের মধ্যে থাকা অবস্থায় যে ব্যক্তির একটি পশম সাদা হবে, এটার ওয়াসীলায় আল্লাহ তা'আলা তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করবেন এবং তার একটি গুনাহ মুছে ফেলবেন এবং তার একটি দরজা বুলন্দ করবেন।
[১] হাসান সহীহ : আবূ দাঊদ ৪২০২, ইবনু মাজাহ ৩৭২১, সহীহুল জামি‘ ৭৪৬৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ১২৪৩, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ২০১৮৬, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০৯১, আহমাদ ৬৬৭২, সহীহ ইবনু হিব্বান ২৯৮৫, শু‘আবুল ঈমান ৬৩৮৬, আল মু‘জামুল আওসাত্ব ৯৩২৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫২২৫।
