২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৫৯-[৪১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৫৯-[৪১]
وَعَنْ كَعْبِ بْنِ مُرَّةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ القيامةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
কা'ব ইবনু মুররাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি ইসলামের মধ্যে থেকে বৃদ্ধ হয়েছে, তার এ বার্ধক্য ক্বিয়ামাতের দিন তার জন্য নূর হবে।
[১] সহীহ : তিরমিযী ১৬৩৪, সুনানুন্ নাসায়ী আস্ সুগরা ৩১৪৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ১২৪৪, আল জামি‘উস্ সগীর ১১২৫৩, সহীহুল জামি‘ ৫৩০৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১২৮৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৯৫২, সহীহ ইবনু হিব্বান ২৯৮৩, শু‘আবুল ঈমান ৪৩৪১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৫১৭৮।
