২২/৪. অধ্যায়ঃ
ছবি সম্পর্কে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৯২-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৯২-[৪]
وَعَنْهَا أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى الْبَابِ فَلَمْ يَدْخُلْ فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أتوبُ إِلى الله وإِلى رَسُوله مَا أذنبتُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ؟» قُلْتُ: اشْتَرَيْتُهَا لَكَ لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ وَيُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ . وَقَالَ: «إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّورَةُ لَا تدخله الْمَلَائِكَة»
উক্ত রাবী (‘আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ)) হতে বর্ণিতঃ
একদিন তিনি একটি গদি (আসন) ক্রয় করলেন। তাতে প্রাণীর অনেকগুলো ছবি ছিল। যখন রাসূলুল্লাহ (ﷺ) তা দেখলেন, দরজায় দাঁড়িয়ে গেলেন, ঘরে প্রবেশ করলেন না। আমি তাঁর চেহারায় ঘৃণার ভাব দেখতে পেলাম। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, তখন আমি বললাম : হে আল্লাহর রাসূল! আমি (আমার গুনাহের জন্য) আল্লাহ ও তাঁর রাসূল-এর কাছে তাওবাহ্ করছি। বলুন তো, আমি কি অপরাধ করেছি? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এ গদিটি কেন? আমি বললাম: আপনার বসার এবং বিছানা হিসেবে ব্যবহার করার জন্য আমি কিনেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এ সমস্ত ছবি যারা তৈরি করেছে, কেয়ামতের দিন তাদেরকে শাস্তি দেয়া হবে এবং তাদেরকে বলা হবে— যা তোমরা বানিয়েছ তাতে জীবন দান করো।অতঃপর বললেন, মালায়িকাহ্ (ফেরেশতাগণ) কখনো এমন ঘরে প্রবেশ করেন না, যে ঘরে (প্রাণীর) ছবি থাকে।
[১] সহীহ : বুখারী ২১০৫, ৫১৮১, ৫৯৫৭, ৫৯৬১; মুসলিম (২১০৭)-৯৬, সহীহ ইবনু হিব্বান ৫৮৪৫, আহমাদ ২৬০৯০, মুওয়াত্ত্বা মালিক ৩৫৪৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩০৫৩, নাসায়ী ৫৩৬২, ইবনু মাজাহ ২১৫১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৪৯৪৬।
