২২/৪. অধ্যায়ঃ
ছবি সম্পর্কে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৯৪-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৯৪-[৬]
وَعَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي غَزَاةٍ فَأَخَذَتْ نَمَطًا فَسَتَرَتْهُ عَلَى الْبَابِ فَلَمَّا قَدِمَ فَرَأَى النَّمَطَ فَجَذَبَهُ حَتَّى هَتَكَهُ ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَمْ يَأْمُرْنَا أَنْ نَكْسُوَ الْحِجَارَةَ وَالطِّينَ»
উক্ত রাবী (‘আয়িশাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ) কোন এক যুদ্ধে রওয়ানা হয়ে গিয়েছেন। আর আমি (তাঁর অবর্তমানে) একখানা কাপড় নিয়ে পর্দাস্বরূপ ঘরের দরজায় ঝুলিয়ে রেখেছিলাম। যখন তিনি সফর শেষে ফিরে এলেন এবং পর্দাটি দেখলেন, তখন এটা নিয়ে ছিঁড়ে ফেললেন। অতঃপর বললেন : নিশ্চয় আল্লাহ তা'আলা আমাদেরকে এ আদেশ করেননি যে, আমরা ইট ও পাথরকেও যেন কাপড়-চোপড় পরিধান করাই।
[১] সহীহ : মুসলিম (২১০৭)-৮৭ শব্দবিন্যাস মুসলিম-এর, বুখারীতে এই শব্দে নেই। আস্ সুনানুস্ সুগরা ২৭১৪, শু‘আবুল ঈমান ৬৫৭৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৪৯৮০।
