২২/৪. অধ্যায়ঃ
ছবি সম্পর্কে বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫০২-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫০২-[১৪]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَخْرُجُ عُنُقٌ مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ لَهَا عَيْنَانِ تُبْصِرَانِ وَأُذُنَانِ تَسْمَعَانِ وَلِسَانٌ يَنْطِقُ يَقُولُ: إِنِّي وُكِّلْتُ بِثَلَاثَةٍ: بِكُلِّ جَبَّارٍ عَنِيدٍ وَكُلِّ مَنْ دَعَا مَعَ اللَّهِ إِلَهًا آخر وبالمصوِّرين . رَوَاهُ التِّرْمِذِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কেয়ামতের দিন জাহান্নাম হতে এমন একটি ঘাড় বের হবে যার থাকবে দু'টি চক্ষু যারা দেখবে এবং থাকবে দু'টি কান যারা শুনবে এবং কথা বলার জন্য থাকবে রসনা। বলবে, আমাকে তিন শ্রেণীর লোকের দায়িত্ব দেয়া হয়েছে।১. প্রত্যেক উদ্ধত যালিম।২. ঐ সকল লোক যারা আল্লাহর সাথে অন্যকে মা'বূদ হিসেবে ডাকে।৩. ছবি অঙ্কনকারীগণ।
[১] সহীহ : তিরমিযী ২৫৭৪, সহীহুল জামি‘ ৮০৫১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৪৫১, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫১২, আহমাদ ৮৪১১, আল মু‘জামুল আওসাত্ব ৩১৮, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৩৪১৪১।
