২২/৪. অধ্যায়ঃ
ছবি সম্পর্কে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫০৭-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫০৭-[১৯]
عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا ابْنَ عَبَّاسٍ إِنِّي رَجُلٌ إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: لَا أُحَدِّثُكَ إِلَّا مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعْتُهُ يَقُولُ: «مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهِ الرُّوحَ وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا» . فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً وَاصْفَرَّ وَجْهُهُ فَقَالَ: وَيْحَكَ إِنْ أَبَيْتَ إِلَّا أَنْ تَصْنَعَ فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ وَكُلِّ شَيْءٍ لَيْسَ فِيهِ روح. رَوَاهُ البُخَارِيّ
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল, হে ইবনু ‘আব্বাস! আমি এমন ব্যক্তি, হস্তশিল্পই যার পেশা। আমি এ সকল ছবি তৈরি করে থাকি। তখন ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন : আমি তোমাকে তাই বর্ণনা করব, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছি। তিনি বলেছেন : যে ব্যক্তি ছবি তৈরি করবে, আল্লাহ তা'আলা নিশ্চয় তাকে শাস্তি দেবেন, যে পর্যন্ত না সে তার মধ্যে প্রাণ ফুঁকবে, অথচ সে কস্মিনকালেও এটাকে প্রাণ দিতে পারবে না। এ কথা শুনে লোকটি দীর্ঘ শ্বাস ফেলে ভীষণভাবে হতাশ হয়ে পড়ল এবং তার মুখমণ্ডল ফ্যাকাসে হয়ে উঠল। (তার অবস্থা দেখে) ইবনু 'আব্বাস (রাঃ) বললেন : আফসোস তোমার প্রতি! যদি তুমি এ পেশা ছাড়া অন্য কিছু করতে না চাও, তাহলে এ সকল গাছ-গাছড়া এবং এমন সব জিনিসের ছবি নির্মাণ করো যার মধ্যে প্রাণ নেই।
[১] সহীহ : বুখারী ২২২৫, আহমাদ ৩৩৯৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩০৫৪, মুসনাদে আবূ ইয়া‘লা ২৫৭৭, শু‘আবুল ঈমান ৬৩১৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৬০২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৪৯৭৩।
