২২/৪. অধ্যায়ঃ
ছবি সম্পর্কে বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫০৩-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫০৩-[১৫]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ تَعَالَى حَرَّمَ الْخَمْرَ وَالْمَيْسِرَ وَالْكُوبَةَ وَقَالَ: كُلُّ مُسْكِرٍ حَرَامٌ . قِيلَ: الْكُوبَةُ الطَّبْلُ. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নিশ্চয় আল্লাহ তা'আলা মদপান করা, জুয়া খেলা এবং ঢোল বাজানো হারাম করেছেন এবং বলেছেন : প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। কেউ কেউ বলেছেন : কূবাহ্ অর্থ “তবলা”।
[১] সহীহ : শু‘আবুল ঈমান ৫১১০, আবূ দাঊদ ৩৬৯৬, আহমাদ ২৪৭৬, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৬১৬৪, সহীহ ইবনু হিব্বান ৫৩৬৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৫১৯।
