২২/৪. অধ্যায়ঃ
ছবি সম্পর্কে বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫০৫-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫০৫-[১৭]
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد
আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি নারদ খেলল, সে আল্লাহ ও তাঁর রাসূল-এর নাফরমানী করল।
[১] হাসান : আবূ দাঊদ ৪৯৩৮, ইবনু মাজাহ ৩৭৬২, ইরওয়া ২৬৭০, সহীহুল জামি‘উস্ সগীর ৬৫২৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৫৪০, মুওয়াত্ত্বা মালিক ৩৫১৮, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৬১৫৩, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৫৩, আহমাদ ১৯৫২১, মুসনাদে আবূ ইয়া‘লা ৭২৯০, সহীহ ইবনু হিব্বান ৫৮৭২, শু‘আবুল ঈমান ৬৪৯৮, মুসতাদরাক লিল হাকিম ১৬০।
