২২/৪. অধ্যায়ঃ
ছবি সম্পর্কে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫১৩-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫১৩-[২৫]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي دَارَ قَوْمٍ مِنَ الْأَنْصَارِ وَدُونَهُمْ دَارٌ فَشَقَّ ذَلِكَ عَلَيْهِمْ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ تَأْتِي دَارَ فُلَانٍ وَلَا تَأْتِي دَارَنَا. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِأَنَّ فِي دَارِكُمْ كَلْبًا» . قَالُوا: إِنَّ فِي دَارِهِمْ سِنَّوْرًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السِّنَّوْرُ سَبْعٌ» . رَوَاهُ الدَّارَقُطْنِيُّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রায়শ এক আনসারীর ঘরে আসা-যাওয়া করতেন। অথচ তাদের নিকটেই অন্য আরেকটি ঘর আছে। এটাতে সে গৃহবাসীর মনঃকষ্ট হলো। তখন তারা বলল : হে আল্লাহর রাসূল! আপনি অমুকের ঘরে আসেন, অথচ আমাদের ঘরে আসেন না। উত্তরে নবী (ﷺ) বললেন : যেহেতু তোমাদের ঘরে কুকুর আছে। তখন তারা বলল, তাদের ঘরে তো বিড়াল রয়েছে। তখন নবী (ﷺ) বললেন : বিড়াল তো একটি পশু মাত্র।
[১] য‘ঈফ : দারাকুত্বনী ৫, আহমাদ ৮৩৪২, আল জামি‘উস্ সগীর ৭১০১, য‘ঈফুল জামি‘ ৩৩৫৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘ঈসা ইবনুল মুসাইয়্যাব’’ নামের একজন বর্ণনাকারী। ইমাম আবূ দাঊদ, নাসায়ী, ইবনু মা‘ঈন তাকে য‘ঈফ বলেছেন। মুসতাদরাক লিল হাকিম ৬৪৯, সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৫১২।
