২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫৩৩-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৩৩-[২০]
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُكْرِهُوا مَرْضَاكُمْ عَلَى الطَّعَامِ فَإِنَّ اللَّهَ يُطْعِمُهُمْ وَيَسْقِيهِمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث غَرِيب
উক্ববাহ্ ইবনু 'আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা তোমাদের রোগীদের পানাহারের জন্য জবরদস্তি করো না। কেননা আল্লাহ তা'আলা তাদেরকে খাওয়ান এবং পান করান। (তিরমিযী ও ইবনু মাজাহ। ইমাম তিরমিযী বলেছেন : হাদীসটি গরীব।)
[১] সহীহ : তিরমিযী ২০৪০, ইবনু মাজাহ ৩৪৪৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ৭২৭, আল জামি‘উস্ সগীর ১৩৩৯৬, সহীহুল জামি‘ ৭৪৩৯, মুসনাদে আবূ ইয়া‘লা ১৭১, শু‘আবুল ঈমান ৯২২৯, মুসতাদরাক কাবীর ১৪২২৪, ‘বায়হাক্বী’র কুবরা ২০০৬৭, হিলইয়াতুল আওলিয়া ১০/২২১।
