২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫৩২-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৩২-[১৯]
عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ قَالَ: قَالُوا: يَا رَسُول الله أفنتداوى؟ قَالَ: «نعم يَا عبد اللَّهِ تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرم» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
উসামাহ্ ইবনু শারীক (রাঃ) হতে বর্ণিতঃ
সহাবীগণ জিজ্ঞেস করলেন : হে আল্লাহর রাসূল! আমরা কি ঔষধ ব্যবহার করব? তিনি (ﷺ) বললেন : হ্যাঁ। হে আল্লাহর বান্দাগণ! চিকিৎসা করো। কেননা বার্ধক্য রোগ ব্যতীত আল্লাহ তা'আলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার নিরাময় সৃষ্টি করেননি।
[১] সহীহ : আহমাদ ১৮৪৭৭, আবূ দাঊদ ৩৮৫৫, ইবনু মাজাহ ৩৪৩৬, তিরমিযী ২০৩৮, ইবনু হিব্বান ৬০৬১, আর জামি‘উস্ সগীর ৫২৪১, সহীহুল জামি‘ ২৯৩০, ‘ত্ববারানী’র আল মু‘জামুস্ সগীর ৫৫৯, ত্ববারানী কাবীর ৪৮৪।
